ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ৪:৪৫:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

সিলেটে নিজ বাসায় ২ বোনের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৯ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেট নগরীতে নিজ বাসা থেকে দুই বোনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে নগরের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারি কোনাপাড়ার নিজ বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, একই এলাকার কলিম উল্লাহর মেয়ে রানী বেগম (৩৩), তার বোন ফাতেমা বেগম (২৭)। দুই বোনের মধ্যে রানী নবম শ্রেণি এবং ফাতেমা মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করেছেন।

জানা যায়, সকালে দুই বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। পরে পুলিশ তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

দুই বোনের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। সে কারণে আত্মহত্যা করেছেন কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। 
 
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই বোন আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।